×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ১০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলজিয়ামে ১ ডিসেম্বর থেকে দোকানপাট পুনরায় খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।দেশটির প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো শুক্রবার এ কথা জানান।
তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যে আধা লকডাউন জারি রয়েছে তা অব্যাহত থাকবে।
ডি ক্রো বলেন, আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে লকডাউন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।তিনি সতর্ক করে বলেন, এবারের ক্রিসমাস ও নতুন বছরের ছুটি ভিন্ন রকম হবে।প্রধানমন্ত্রী বলেন, এ বছর ক্রিসমাস আমরা আমাদের পরিবার ও স্বল্পসংখ্যক লোকের সাথে পালন করবো। এটি হবে আরো নিবিড় উৎসব।
তিনি বলেন, চার সপ্তাহের অর্জন আমরা চারদিনে ধ্বংস করতে পারি না।সংক্রমণ কমতে থাকলে মধ্য জানুয়ারি থেকে দেশজুড়ে সাধারণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলেও তিনি জানান।উল্লেখ্য, ইউরোপ ভ্রমণের ব্যস্ত কেন্দ্র হিসেবে বিবেচিত বেলজিয়ামে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ সম্প্রতি তীব্র আকার ধারণ করে।
দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এ পর্যন্ত ১৬ হাজার ৩শরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat