×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ১২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোরে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হয়ে সাজা ভোগকালীন সময়ে দন্ড মওকুফকৃত পাঁচ ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গরু ও অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর দুইটায় কালেক্টট ভবন চত্বরে সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসংস্থান উপকরণ উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ সময় জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী এসব ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকার প্রদত্ত কর্মসংস্থানের এ সুযোগ গ্রহণ করে স্বাভাবিক জীবরে ফিরে আসতে সক্ষম হবেন।
সুবিধাভোগী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকার শাহিদা আকতার শ্যামনা বলেন, ঢাকার গৃহপরিচারিকার কাজ করতে যেয়ে একটি হত্যা মামলায় জড়িত হয়ে ৩০ বছরের সাজা হয় আমার। ১৯৯৬ সাল থেকে আমি কারাগারে ছিলাম। সরকার আমার সাজা সাত বছর মওকুফ করেছে। বর্তমানে ভাইয়ের বাড়িতে অবস্থান করছি। সরকার প্রদত্ত গাভী এবং পরিচর্যার খরচ ব্যবহার করে আবার নতুন করে জীবন শুরু করতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রবেশন অফিসার তারিক এলাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat