×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ১১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে পরপর দ্বিতীয় দিনের মতো শুক্রবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ২৫ হাজার ২০১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় শনিবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৫০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
দেশটিতে গত মাসে তিন দিন প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখ অতিক্রম করে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসায় অবস্থান করার আহ্বান জানানো হলেও গত সপ্তাহের থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপনে লাখ লাখ মার্কিন নাগরিক ভ্রমণের কারনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার সতর্ক বার্তার কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানষ প্রাণ হারাতে দেখা যায়। প্রাত্যহিক মৃত্যুর এই প্রবণতা ফের দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে গেছে।
যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat