×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ১১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) বিশ্বব্যাপী দেশগুলোতে করোনা টিকার দ্রুত আমদানি ও বিতরণের পথ সুগম করতে বৃহস্পতিবার সংস্থাটি ফাইজার-বায়োএনটেক তৈরি টিকা প্রদানের জরুরি অনুমোদন দিয়েছে।
বৃটেন ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র-জার্মান প্রতিষ্ঠান উদ্ভাবিত ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করেছে, এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন টিকা প্রদান কার্যক্রম শুরু করে।
ডব্লিউএইচও বলেছে, এক বছর আগে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথম এই বায়োএনটেক ভ্যাকসিনটিই ‘জরুরি অনুমোদন’ পেয়েছে।
ডব্লিউএইচও’র সিনিয়র কর্মকর্তা ম্যারিঞ্জেলা সিমাও বলেছেন, “বিশ্বব্যাপী কোভিড ১৯ ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করতে এই অনুমোদন অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”
তিনি এক বিবৃতিতে বলেন, “বিশ্বের সর্বত্র অগাধিকারের ভিত্তিতে লোকদের ভ্যাকসিরনর চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহের জন্য বৃহত্তর বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর আমি গুরুত্ব দিতে চাই।”
ডব্লিউএইচও বলেছে, বিভিন্ন দেশে ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমোদনে নিয়ন্ত্রকদের জন্য জরুরি ব্যবহারের তালিকা উন্মুক্ত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat