×
ব্রেকিং নিউজ :
‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ১০৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে ( কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ৫৬৯ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৬৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস ( কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৯০৬ জনে দাঁড়াল।’
আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৫৬৯ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছ।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৯৯ টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৩ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৮৯ দশমিক ৫৪ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫০ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat