×
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে “নতুন করে সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহী ”এ কথা উল্লেখ করে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প থাকাকালে অনেক বছরের উত্তেজনার পরে সম্পর্কের নতুন পথ খুলে দেয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন।
এই বামপন্থী নেতা তাঁর সমর্থকদের বলেন,“আমরা পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ, যোগাযোগ ও বোঝাপড়ার ভিত্তিতে জো বাইডেন সরকারের সঙ্গে আমাদের সম্পর্কের একটি নতুন পথে হাঁটতে আগ্রহী”। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে তিনি নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞাসহ ভেনিজুয়েলার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং মাদুরোকে একনায়ক হিসেবে চিহ্নিত করে তার সমাজতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা চালায়।
কয়েক বছর ধরে হিমশীতল সম্পর্কের পরে কারাকাস ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক ২০১৯ সালের ২৩ জানুয়ারি সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়, যুক্তরাষ্ট্র সরকার তখন ভেনিজুয়েলার অন্তবর্তী সরকার হিসেবে বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেয়।
মাদুরো গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে বাইডেনকে অভিনন্দন জানান, ডিসেম্বরের একই বক্তব্যের পুনরাবৃত্তি করে মাদুরো বলেন, “যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে ভালো সম্পর্ক ও সংলাপের জন্য ভেনিজুয়েলা তৈরি রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat