×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর থেকে একতরফাভাবে অবরোধ প্রত্যাহার করা হবে না। ইরানকে আগে তার পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান সত্ত্বেও জো বাইডেন এমন কথা বললেন।
সিবিএসের এক সাক্ষাতকারে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল আলোচনার টেবিলে ইরানকে ফেরাতে অবরোধ স্থগিত করা হবে কিনা, জবাবে তিনি স্পষ্ট বলেছেন, না।
সাক্ষাতকারটি রোববার প্রচারিত হয়।
যখন বলা হয়, ইরান যদি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তখন বাইডেনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ চীন, রাশিয়া, জার্মানী, ফ্রান্স ও ব্রিটেন দীর্ঘ আলোচনা শেষে ২০১৫ সালে একটি চুক্তিতে পৌঁছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর অবরোধ আরোপ করে।
এর একবছর পর তেহরান চুক্তির গুরুত্বপূর্ণ অঙ্গীকার থেকে সরে আসে।
বাইডেন প্রশাসন চুক্তিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছে। তবে জোর দিয়ে বলেছে তেহরানকে আগে পুরোপুরিভাবে চুক্তির শর্ত মেনে চলা পুনরায় শুরু করতে হবে।
ইরান চলতি বছরের ৪ জানুয়ারি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত করার ঘোষণা দিয়েছে। কিন্তু চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ ৩.৬৭ শতাংশ পর্যন্ত করতে পারবে।
বাইডেন চুক্তিতে ফেরার অঙ্গীকার করেছেন। তবে শর্ত হিসেবে তিনি বলেছেন, ইরানকে প্রথমে তার মূল অঙ্গীকারে ফিরে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat