×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০২-১২
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল রোহিঙ্গা মানবিক সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য বাংলাদেশের প্রতি ইইউ-এর অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূত হিসেবে নবনিযুক্ত বাংলাদেশ মিশন প্রধান মাহবুব হাসান সালেহ আজ লেটারস অফ ক্রেডেন্স উপস্থাপন কালে তিনি এ কথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মিশেল বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর মাসে মাদ্রিদে অনুষ্ঠিত তার আগের সাক্ষাতের কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত সালেহ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য জোর পূর্বক বাস্তুুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে আস্থা সৃষ্টির জন্য বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন।
তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
ইইউ প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অগ্রাধিকারের কথা স্বীকার করেন এবং ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতিত্বের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত সালেহ মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি নিবেদিত দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রচলিত ক্ষেত্রগুলোর বাইরে বাংলাদেশ-ইইউ অংশীদারিত্বের পরিধি সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রেসিডেন্ট মিশেল জলবায়ু পরিবর্তন, মাইগ্রেশন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat