×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০২-১৭
  • ১৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৫তম জন্মদিন স্মরণে তাঁর জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব হবে আগামীকাল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে স্টুডেন্ট ওয়েজের উদ্যোগে প্রাবন্ধিক-গবেষক এম আবদুল আলীম রচিত ‘আনিসুজ্জামান’ গ্রন্থের প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেবেন গবেষক তাশরিক-ই-হাবিব, কবি ওবায়েদ আকাশ এবং কবি-প্রাবন্ধিক পিয়াস মজিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat