×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০২-২১
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকালে দুই জনের প্রাণহানির ঘটনায় রোববার জাতিসংঘ নতুন করে দেশটির সামরিক জান্তার নিন্দা জানিয়েছে।
এদিকে জান্তা বিরোধী বিক্ষোভের প্রথম বলি তরুনীটির অন্তেষ্ট্যিক্রিয়ার প্রস্তুতি নিয়েছে শোকার্ত মানুষের দল।
বেসামরিক নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের কৌশল আরো বিস্তৃত করছে।
গত দ’ুসপ্তাহ ধরে দেশটিতে যে বিক্ষোভ চলছে তা মারাত্মক রূপ নেয় শনিবার। ওইদিন মান্দালয়ে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি চালায়।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রোববার মারাত্মক এ সহিসংতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিুরদ্ধে প্রাণঘাতি শক্তি প্রয়োগ, দমন ও নিপীড়ন অগ্রহণযোগ্য।
দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী ও সাংস্কৃতিক রাজধানী মান্দালয়ে একটি শিপইয়ার্ডে অভিযান চালিয়ে বন্দর শ্রমিকদের আটককালে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।
উদ্ধাকর্মীরা জানিয়েছেন, সৈন্যরা তাজা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
মান্দালয় ভিত্তিক স্বেচ্ছাসেবী জরুরি উদ্ধারকারী দলের প্রধান হালিয়াং মিন ও দ’ুজনের প্রাণহানির কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক জরুরি কর্মী প্রাণহানির এ খবর নিশ্চিত করেছেন। হালিয়াং মিন ও সহিংসতায় আরো ৩০ জনের আহত হওয়ার খবর জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।
গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
ওই দিন নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat