×
ব্রেকিং নিউজ :
অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪০৭ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৬০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এতে এই মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪০০ জনে দাঁড়াল।”
এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৪০৭ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৪ টি ল্যাবরেটরিতে মোট ১২ হাজার ৩৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৫৪শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ৮৯ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫৪ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat