×
ব্রেকিং নিউজ :
অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ১১২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাভূক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট সভা মিলনায়তনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সাথে সমন্বয় করে এ তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনের নূন্যতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮ এবং পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এবং এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইসÑচ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া,চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat