×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৩-০৪
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার ধাপ্পাবাজিমূলক টেলিফোনের পর বৃহস্পতিবার বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত খালি করে ফেলা হয়। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর পিটিআই’র।
তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর প্রদেশ পুলিশের জরুরি ১১২ নম্বরে ফোন করে এবং সে দাবি করে এ স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে একটি বোমা পেতে রাখা হয়েছে।
এমন টেলিফোন পাওয়ার পরপরই উত্তর প্রদেশ পুলিশ সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) অবহিত করে। তারা ১৭ শতকের এ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন খালি করতে পরিদর্শকদের প্রতি আহ্বান জানান। এরপর সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে নাশকতা দমনে তল্লাশি অভিযান শুরু করে।
দিল্লীতে সিআইএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সন্দেহজনক কিছু না পাওয়ায় এ তল্লাশি অভিযান প্রায় শেষ করা হয়েছে।’
ওই কর্মকর্তা বলেন, এ ধাপ্পাবাজিমূলক টেলিফোন উত্তর প্রদেশের ফিরোজাবাদ থেকে করা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat