×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৩-১২
  • ১৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিনজনকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
এই মামলায় আটক অন্য দুইজন হচ্ছে রোমানার মা আশরাফি ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফি (২০)।
শুক্রবার (১২ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মোহাম্মদপুর থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. দুলাল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন।
অপর দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন দেয়ার জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মা, ছেলেসহ স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ। রাতে এক সংবাদ সম্মেলনে তাদেরকে গ্রেফতারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।
তিনি বলেন, এক সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। এমন অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat