×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের নতুন ধরনের ঝুঁকির কারণে ব্রিটেন ভ্রমণের ক্ষেত্রে স্বল্প সময়ের জন্যে ফ্রান্সকে ‘লাল তালিকা’ ভুক্ত ও সীমান্তে কড়াকড়ি আরোপ করতে পারে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার এ কথা বলেন।
ফ্রান্সে তৃতীয় দফার সংক্রমণ চলছে। বুধবার দেশটি লিয়ন নগরীসহ আরো তিনটি এলাকায় লকডাউনের সময় বাড়িয়েছে।
ফ্রান্সে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরণের ব্যাপকতার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। করোনার এ ধরন অনেক বেশি সংক্রামক।
ব্রিটেনের সাথে ভ্রমণের ক্ষেত্রে ফ্রান্স কেন লাল তালিকায় নেই সিনিয়র এমপিদের এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, আমরা কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। প্রয়োজন হলে সে ধরনের পদক্ষেপই নেয়া হবে।
তিনি আরো বলেন, যতো কঠোরই হোক আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জনস্বাস্থ্যের জন্যে প্রয়োজন মনে করলে এবং নতুন ধরনের ভাইরাসের প্রবাহ বন্ধে আমরা কঠোর পদক্ষেপই নেবো।
খুব শিগগীরই এ পদক্ষেপ নেয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি ও তার ডেপুটি জনাথন ভ্যান ট্যাম সীমান্তে কড়াকড়ি আরোপে জনসনের ওপর চাপ অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat