×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ১৯৭২ সালে লন্ডনের ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ‘বন্ধুত্ব গড়ার সহায়ক’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন আমরা ব্রিটিশ ও বাংলাদেশী বন্ধুত্বের আগামী ৫০ বছরের প্রত্যাশায় রয়েছি এবং আমি আপনাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
আজ সন্ধ্যায় ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে উদযাপন অনুষ্ঠানে প্রচারিত বার্তায় জনসন বলেন, ‘জন্মের পর থেকে আপনারা জাতি হিসেবে কতটা অর্জন করেছেন তা চিন্তা করা বিস্ময়কর।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ২০১৮ সালে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন, যখন তাকে ‘অনেক আন্তরিক এবং উদারতার সঙ্গে’ স্বাগত জানানো হয়।
তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বন্ধনের উপর জোর দেন, যা ৬ লাখ ব্রিটিশ-বাংলাদেশী গঠিত একটি শক্তিশালী কমিউনিটি যারা যুক্তরাজ্যে প্রতিদিন অবদান রাখছেন।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিশেষ করে আমাদের এনএইচএস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর চমৎকার চিকিৎসক এবং নার্সদের কথা, যাদের অনেকেই কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধে মানুষের চিকিৎসা এবং টিকা দিতে সাহায্য করছে।’
জনসন বাংলাদেশকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে আখ্যায়িত করেন এবং যুক্তরাজ্য ও বাংলাদেশ আরো সমৃদ্ধ এবং পরিবেশগত ভাবে টেকসই ভবিষ্যৎ গঠনের উচ্চাকাক্সক্ষা ভাগাভাগি করার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে এবং গ্লাসগো কোপ২৬-এ তাঁর সাথে আবার দেখা হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat