×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৭
  • ১০৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশ এবং বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ মার্চ) দুপুরের এ ঘটনায় পুলিশসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, সারাদেশে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর শহরের শায়েস্তানগর এলাকার বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে শায়েস্তানগর পয়েন্টে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন।
এদিকে পুলিশ জানায়, কোনো অনুমতি ছাড়াই বিএনপি অংশসংগঠন তিনটির নেতাকর্মীরা প্রধান সড়কে যান চলাচল ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে রাস্তায় ব্যরিকেড দিয়ে আগুন জ্বালায়। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১০-১২ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, অনুমতি ছাড়াই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এতে বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই আব্দুর রহিম, এসআই হারুনুর রশীদ, এসআই আলমগীর, এসআই জুয়েল, এসআই সোহেল দেবসহ অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও এ ঘটনায় ৭/৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat