×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ১০৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার রাতে বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে রেহাই পেতে দুই ডোজ টিকা গ্রহণের পরও তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন। খবর এএফপি’র।
তিনি টুইটার বার্তায় বলেন, জ্বর ও সামান্য মাথাব্যাথা হওয়ার পর আজ সন্ধ্যার দিকে আমি এন্টিজেন পরীক্ষা করিয়েছি। এ পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। টুইটার বার্তায় তিনি আরো বলেন, রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত হতে তিনি পিসিআর ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
৬২ বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন। তবে তিনি জানান, তিনি ‘শারীরিকভাবে ভাল আছেন।’
প্রেসিডেন্ট দপ্তর সূত্র এএফপি’কে বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা গ্রহণ করেন এবং গত ১১ ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন।
আর্জেন্টিনায় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।
চার কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যূষিত দক্ষিণ আমেরিকার এ দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৫৫ হাজারের বেশি প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat