×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৯
  • ১০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলায় আজ সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকার মৃত একটি তিমি।আজ শুক্রবার দুপুরে জোয়ারের পানি নেমে গেলে সৈকতে মৃত তিমি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ-এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ২৬ ফুট। বাংলাদেশের সমুদ্রসীমায় এত বিশালাকার তিমির দেখা যায় না।
তারা জানান, মৃত তিমিটির মুখের দিকে কিছু অংশ পঁচে গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, মৃত এই তিমিটির মরদেহ সাগরে ভাসতে ভাসতে কক্সবাজার উপকূলে চলে এসেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, মৃত তিমিটি পঁচে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলার চিন্তা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat