×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-১০
  • ১৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাস হোসেন বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ড জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংস্কৃতিসেবীরা যাতে কোন ধরনের দুর্ভোগের শিকার না হন, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
আজ বৃহষ্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, করোনাকালীন অনেক সংস্কৃতিকর্মীই কর্মহীন হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। মানুষের যেন দুর্ভোগ না হয়, সে বিষয়ে সরকার সব সময় সজাগ দৃষ্টি রাখে। তাই কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের জন্য আর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ধর্মীয় নীতি-নৈতিকতার আলোকে একটি উন্নত সমাজ গঠন এ সরকারের অন্যতম লক্ষ্য। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ন অবদান রাখবে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৯০ জন সংস্কৃতিসেবীকে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় মেহেরপুর জেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat