×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক ও বৈষম্য থেকে মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে  ধ্বংস করতে হবে।
তিনি বলেন,  ইতিহাসের ডাস্টবিন বিএনপিকে নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। খালেদা জিয়ার চক্রান্ত এখনো অব্যাহত আছে। কোনো খুনিকে বাংলাদেশের রাজনীতিতে হালাল হতে দেবো না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
মুরাদ হাসান আজ  জামালপুরের সরিষাবাড়ির বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার খুনি জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন এবং সেই ধারা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। এদের আর সুযোগ দেয়া যাবে না। দেশে রাজনীতি হবে বঙ্গবন্ধুর আদর্শে।
 পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক  নারায়ন চন্দ্র পাল রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat