×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৭৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্যদিয়ে ২৬০টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ হাজার মুসুল্লীর সাথে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি নামাজ আদায় করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যকালে বলেন, ঈদুল আযহার শিক্ষা নিয়ে দেশ গড়তে সকলে ঐক্য্যবদ্ধ হই। কোন বিশৃংলাপুর্ণূ পরিবেশ দেশের মধ্যে সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে না তুলি। এই হোক আমাদের মহান আল্লাহপাকের অশেষ চাওয়া।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। পরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া শহরের বায়তুল জান্নাত জামে মসজিদ ঈদগাহ, থানাপাড়া ঈদগাহসহ মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা ও দৌলতপুর উপজেলার ঈদগাহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় ঈদুল আযহার অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষ মুসুল্লীরা শহরের বিভিন্ন স্পটে পশু কোরবানিতে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat