×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৫৭১৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেউ নাচছে গানের তালে-তালে, কেউ বা আবার গান গাইছে নিজের সুরে, অনেকেই দৌড়ে বেড়াচ্ছে মাঠ জুড়ে। বাবা-মা হীন এইসব এতিম  শিশুদের আনন্দ ও কোলাহলে ঈদের দিনটি মুখর হয়ে উঠে জেলার টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি। সারাদিন চলে শিশুদের এই আনন্দ উৎসব। এভাবেই তারা উদযাপন করে ঈদের আনন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে পুনর্বাসন কেন্দ্রে এতিম শিশুদের জন্য একটি গরু উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রদত্ত এই গরু এতিম শিশুদের আনন্দ বাড়িয়েছে বহুগুণ। ঈদের আগেরদিন রাতে কোরবানির গরুটি যখন  শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ঢোকে তখন সেটি দেখতে ভিড় জমায় শিশুরা।
জানা যায়, অন্য সব শিশুদের মতই ঈদের দিনটি খুশির বার্তা নিয়ে এসেছে  এসব এতিম শিশুদের মধ্যে। কিন্তু যাদের চার দেয়ালের মধ্যে কাটে বছরের পুরোটি সময় সেইসব বাবা-মা হীন  শিশুদের নিস্পাপ মুখে বাঁধভাঙা উল্লাসে রঙিন হয়ে ওঠে ঈদের এই দিনটি। কারো বাবা নেই, কারো মা নেই কেন্দ্রটিতে এমন শিশু রয়েছে প্রায় ৩০০। অন্য শিশুদের মতই  ঈদের দিন সকালে ঘুম থেকে ওঠার পর শিশুদের গোসল করিয়ে পড়িয়ে দেয়া হয় নানা রঙের বাহারি পোশাক। এরপর বাঙালির চিরায়ত নিয়ম মেনে দেয়া হয় সেমাই ও খিচুড়ি। এরপর শিশুরা যোগদেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। যে যেমন খুশি তেমন সাজোতে  অংশ নেয়, অনুষ্ঠানে আবার কেউ বা শুধু  উপভোগ করে।
আরও জানা যায়, এরপর দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় বাবা-মা হীন শিশুদের মাঝে । খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, ডাল, সালাদ, দই, মিষ্টি ও সফট ড্রিংস।
বিকেলে তারা শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের শিশুপার্কে আনন্দঘন সময় কাটায়। পার্কের বিভিন্ন রাইড এ চলে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। রাতে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এভাবেই শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ৩০০ শিশুর ঈদ কেটে যায়।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সাদিয়া নামে এক শিশুর সাথে কথা হলে সে জানায়, ঈদে আমরা এখানে খুবই আনন্দ করি। ইচ্ছামত নাচ গান করি। সকাল,দুপুর ও রাতে আমাদের জন্য স্পেশাল খাবার ছিলো। প্রধানমন্ত্রীর দেয়া গরুটি পেয়ে আমরা খুবই আনন্দিত।
মারিয়া নামে এক শিশুর সাথে কথা হলে সে বলেন, ঈদের দিনটা আমাদের অনেক আনন্দ হয়। অন্যরা যেমন পরিবারের সাথে ঈদ করে আনন্দ পায় আমরাও এখানে তেমন আনন্দ করি। কখনো মা-বাবার জন্য কষ্ট হলে তখন শিক্ষিকাকে মা বলে ডাকি।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের তত্বাবধায়ক শিলা সাহা বলেন, আমি এখানে আসার পর শিশুদের সাথেই ঈদ উদযাপন করি। ওদের আনন্দই আমার আনন্দ এখন। এখানকার ৩০০ শিশুর মা আমি। ঈদের দিন সকালে ওরা ঘুম থেকে ওঠার পর গোসল শেষে নতুন পোশাক পরেছে। এরপর সেমাই ও খিচুড়ি খেয়েছে। এরপর তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে যে যার মত আনন্দ করছে। কিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গরু ও ঈদ উপহার শিশুদের ঈদের আনন্দ বহুগুন বাড়িয়েছে। এখানে শিশুরা উৎসব মুখর পরিবেশে নিজেদের মতো করে ঈদ উদযাপন করেছে 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat