×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৫৪৭৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পটুয়াখলীর চরমন্তাজ এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলো মো- হারুন দর্জি, শরিফ হোসেন, ছত্তার হাওলাদার, নুর ইসলাম ও ফজলে করিম। এছাড়া সিহাব ও রহিম মাঝি নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তারা প্রত্যেকে চরফ্যশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান  জানান, গত ২৭ তারিখ চরফ্যশনের সামরাজ মাছ ঘাট থেকে ১২ জন জেলে নিয়ে মাছ শিকারে যায় ট্রলারটি। পরদিন ভোরের দিকে ঢালচরের কাছাকাছি সাগরের মোহনায় তিনচর নামক পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এসময় সাতড়ে ৫ জেলে জীবিত ফিরে আসে ও ৭ জেলে নিখোঁজ রয়। আজ ৫ জনের লাশ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, নিখোঁজ অন্য দুইজনের সন্ধানে কাজ চলছে। নিহত প্রত্যেক জেলে পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat