×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৭৯০১৫৪ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দায় জান্নাতুন খাতুন (২৪) নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানা গেছে। গত শুক্রবার  গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহতের স্বামী আরিফ হোসেন সরদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ হোসেন ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের লায়েব আলী সরদারের ছেলে। অন্যদিকে নিহত জান্নাতুন খাতুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের বয়েন উদ্দিনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, নিহত জান্নাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোসহ অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরিফকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে। ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত আরিফ হোসেন।
নিহত জান্নাতুনের বাবা বয়েন উদ্দিন বলেন, প্রায় ৬বছর আগে পারিবারিকভাবে মেয়ে জান্নাতুনকে ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সন্তান না হওয়াকে কেন্দ্র করে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরী জের ধরে গত রাতে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat