×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৭৮৭২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন,  বাংলাদেশ এখন ভিক্ষা করে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।
আজ জেলার  জুড়ীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবী দাওয়া পূরণ হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন, তখন দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকে।
শাহাব উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিলো। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল,  সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।
এতে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat