×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৫৪৮৬৮১ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার তৈতুঁলিয়া ইউনিয়নের সিংঙ্গা গ্রামে ভায়ে ভায়ে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির আমের ফল গাছ কেটে ফেলে শত্রুতার প্রতিশোধ নিয়েছে। জেলার মান্দা  উপজেলার কৃষক রফিকুল ইসলামের বৃহস্পতিবার দিবাগত রাতে  এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মহিলা রেখা বিবি জানান রফিকুল ইসলাম তার নিজ গাছের আম নামিয়ে ছোট ভাই আঃ জলিলের বাসায় দিতে গেলে আঃ জলিলের বউ আম না নিয়ে রফিকুল ইসলামকে অকৃতভাষা গালিগালাজ করে আম ফেরত দেয়। এ সুযোগে রাতে রফিকুলের  আম, ইউকালেটর পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলের গাছ কেটে ফেলে। এ ঘটনায় রফিকুল ইসলাম মান্দা  থানায় আঃ জলিল ও তার বউয়ের উপর  একটি অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্থ্য রফিকুল ইসলাম  ফল গাছগুলো কেটে ফেলেছে। আমি অনেক স্বাদ করে বিভিন্ন নার্সারী থেকে ফল ও ওষুধের গাছ সংগ্রহ করেছি। আমার অনেক ক্ষতি হয়ে গেলো। আমি এই গাছ হত্যার বিচার চাই।’ এ ব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সবার অগোচরে  কাজটি করায়, তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat