×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৪৬০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সোমবার রাতে বেপরোয়া গুলিবর্ষণে ৪ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। এটি ছিল দেশটির বন্দুক হামলার সর্বশেষ ঘটনা। পত্র পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
ফিলাডেলফিয়া পুলিশের মুখপাত্র মিগুয়েল টোরেস এএফপি’কে নিশ্চিত করেছেন, বন্দুকধারীর হামালায় হতাহতের বেশ কয়েকজনহতে পারে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি। খবর এএফপি’র।
ফিলাডেলফিয়া এনকোয়ারার, সিএনএন ও অন্যান্য নিউজ আউটলেট গুলো জানিয়েছে, নগরীর পূর্বাঞ্চলের কিংসেসিং পাড়ায় গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এনকোয়ারার জানায়, গুলিবিদ্ধদের মধ্যে অন্তত দুই কিশোর ছিল।
সংবাদপত্রটি বলেছে, পুলিশ বুলেট-প্রুফ ভেস্ট পরিহিত একজনকে আটক করেছে এবং একটি গলিতে একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং গোলাবারুদের অতিরিক্ত ম্যাগজিন উদ্ধার করেছে।
সংবাদপত্রে বিভিন্ন স্থানে লোকজনকে গুলি করা হয়েছে উল্লেখ করে হতাহতের বিশদ বিবরণ তুলে ধরেছে।আর্কাইভ অনুসারে আমেরিকায় এখন পর্যন্ত ৩৩৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat