×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৬৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ বুধবার সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সন্ধ্যায় বিপৎসীমার নিচে নেমেছে। এদিন সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বিকেল তিনটায় ২৭ সেণ্টিমিটার নিচে নামে। পরে রাতে পানি বেড়ে আজ বুধবার সকাল ছয়টায় বিপৎসীমার উপরে উঠে। এরপর সকাল নয়টায় বিপৎসীমার দুই সেণ্টিমিটার নিচে নেমে বেলা ১২টায় ১৩ সেণ্টিমিটার, বিকাল তিনটায় ২১ সেণ্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ২৫সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 
জেলার ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে নি¤œাঞ্চল প্লাবিত হয়’।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন,‘উজানের ঢলে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। বুধবার সকাল ছয়টায় পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় পানি কমে বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat