×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৬৬৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নাহিদা খান মলির নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সেখানে নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সাইয়েদা আক্তার পাপিয়া, সাধারণ সম্পাদক বেদারা আক্তার আইরিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সাবানা খান জেস, সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসসহ গোপালগঞ্জ জেলার সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat