×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৬৮৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন শুক্রবার বেইজিংয়ে দিনব্যাপী এক  বৈঠকে যোগ দিয়েছেন।উত্তেজনাপূর্ণ মার্কিন-চীন সম্পর্কের পাশাপাশি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তার আলোচনার এজেন্ডায় রয়েছে।
ট্রেজারি প্রধান হিসেবে ইয়েলেনের চার দিনের প্রথম চীন সফরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে স্থিতি বজায় রাখা এবং বৃহত্তর যোগাযোগের জন্য ভিত্তি স্থাপন করার প্রতি জোর দিচ্ছে ওয়াশিংটন।সাম্প্রতিক বছরগুলোতে, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ, মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে একে অন্যের ওপর বিধি নিষেধ আরোপ করে আসছে।বৃহস্পতিবার একজন ট্রেজারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিগত অগ্রগতি আশা করে না, তবে এই অকপট এবং ফলপ্রসূ কথোপকথনে ভবিষ্যতে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।কর্মকর্তা বলেন, শুক্রবার, ইয়েলেন গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দেখা করার কথা রয়েছে, যেখানে তিনি অর্থনৈতিক  সম্পর্ক এবং উদ্বেগের বিষয়টি তুলবেন। একইসাথে সহযোগিতার সুযোগ খুঁজবেন।তিনি তার প্রাক্তন প্রতিপক্ষ, প্রাক্তন ভাইস প্রিমিয়ার লিউ হে’র সাথে দেখা করবেন।আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অধিবেশনে ইয়েলেন চীনে আমেরিকান সংস্থাগুলোর প্রতিনিধিদেরও দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র মনে করে, চীনের বাজারে প্রবেশের বাধা এবং মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্য করে ক্রিয়াকলাপ বন্ধ করে একটি ‘স্বাস্থ্যকর অর্থনৈতিক প্রতিযোগিতাই’ তাদের প্রত্যাশা।বৃহস্পতিবার বেইজিং পৌঁছানোর পর এক টুইট বার্তায় ইয়েলেন জানিয়েছেন ,এই সফর পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি সুযোগ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat