×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৮৬৪৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ডাবল-ডেকার বাসের সাথে দ্বিতীয় আরেকটি বাসের সংঘর্ষে অনেক যাত্রী আহত হয়েছে। এতে আহত কমপক্ষে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের উপ-প্রধান কেভিন মারফি বলেন, ম্যানহাটনের গ্রামারসি পার্ক এলাকার কাছে ফার্স্ট এভিনিউ বরাবর সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থলের ছবিতে খোলা ছাদের একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে নিউইয়র্ক সিটি পরিচালিত একটি বাসের পেছনে ধাক্কা খেতে দেখা যায়।দমকল বিভাগের জরুরি চিকিৎসা সেবা শাখার উপ-প্রধান পল হপার বলেন, ‘দুটি বাসের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
হপার আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে এসেছি। এদের কারো কোন প্রাণঘাতী আঘাত নেই।’তিনি বলেন, দুটি গাড়ির আরো ৬৩ জন যাত্রীকে ঘটনাস্থলে চিকিৎসকের মূল্যায়নের আওতায় রাখা হয়েছিল।হপার বলেন, এ দুর্ঘটনায় অনেকের শরীর কেটে যায়। আবার অনেকে ঘাড়ে ও মাথায় আঘাত পান এবং কয়েকজনের হাড়ে সন্দেহজনক ফাটল দেখা যায়।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat