×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৭৭৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলা প্রশাসকের তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনার অংশ হিসেবে ‘আমিই বাংলাদেশ’ নামে ১০২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শরীয়তপুর জেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ^বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদেরকে ‘আমিই বাংলাদেশ’ নামে সম্মাননা প্রদান করা হয়। এর আগেও পাঁচ ধাপে ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফিজুর রহমান। এ সময়  উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার  মো. সাইফুল হক,  সিভিল সার্জন ডা. আবুল হাদী মুহাম্মদ শাহ পরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাবের  সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat