×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৫৬৭৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশ সদস্য বোরহান উদ্দিন। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
বোরহান উদ্দিন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat