×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৫৪৬৭২০৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রী পাটির স্থগিতকৃত জাতীয় প্রতিনিধি সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সেমিনার হলরুমে আজ গণতান্ত্রিী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ এর সভাপতিত্বে স্থগিতকৃত জাতীয় প্রতিনিধি সম্মেলনের ২য় অধিবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডা. শাহাদাত হোসেনকে সভাপতি, প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুর রহমান বাবু, বাবুল দে, কানন আরা, এম.এ গনি, আনিসুর রহমান কচি, অশোক ধর, হামিদুল হক দোদুল, যুগল সরকার, শহীদুল ইসলাম বাবলু, প্রদ্যুত রায়, এস.এম বাবর, কে.জি মহিউদ্দিন বাদল, ডা. মানস কুমার গোস্বামী, যুগল সরকারসহ ১৬ সদস্য বিশিষ্ট সভাপতিমন্ডলীর সদস্য এবং ইলিয়াস কবির রানা, আব্দুর রাজ্জাক, মিনহাজ সেলিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহেদ আজাদ আমিন, সমীর চক্রবর্তী, রফিক উদ্দিন চৌধুরী স্বপন, খন্দকার মঞ্জুরুল কবির, এস.এম মামুন, ইব্রাহিম জুয়েল, হাফিজুর রহমান মিন্টু, ড. নাজমুল করিম, নজরুল ইসলাম, অপু দেবনাথ, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল, আব্দুল মালেক, বাপ্পি, জয়নাল আবেদীন  বাবলুসহ ১৭ সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলীর সদস্য, এবং আকতার হোসেন চৌধুরী, আল মামুন রয়েল, নোমান চৌধুরী, আবুল কালাম আজাদ, জেসমিন প্রেমা, অবনি অনিমেষ, উত্তম কুমার রায়সহ ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি  গঠন করা হয়।
সম্মেলনে দেশী-বিদেশী ষড়যন্ত্রকে রুখে দিয়ে নিত্য প্রয়োজনীয় মূল্যের উর্ধ্বগতি রোধ, অর্থ পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম রোধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রী পার্টিকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat