×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৫৭০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক পর্যায়ের মর্যাদাপূর্ণ পুরুস্কার এশিয়া মানি অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে ঢাকা ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটি এবারও দেশ সেরা কর্পোরেট ব্যাংকের স্বীকৃতি পেল। 
দেশীয় কর্পোরেট,বহুজাতিক কোম্পানি,নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পাবলিক সেক্টর গ্রাহকদের জন্য সর্বোত্তম ব্যাঙ্কিং সেবা প্রদানের কারণে এই স্বীকৃতি এসেছে।
শনিবার ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এমরানুল হকের ব্যতিক্রমী নেতৃত্ব মূলত ঢাকা ব্যাংককে ব্যাংকিং খাতে দূঢ় অবস্থান তৈরিতে ভূমিকা রেখেছে। 
পোশাক, প্রকৌশল,নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস এবং ভোক্তা অর্থায়নের মতো সেক্টরে অর্থায়নের মাধ্যমে একটি গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংক ২০২২ সালে অবদান রেখেছে। শীর্ষস্থানীয় কোম্পানিগুলির জন্য সিন্ডিকেটেড মেয়াদী ঋণ সুবিধা থেকে ২,৮০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনকারী টেকসই প্রকল্পে ঋণের ব্যবস্থা করার পাশাপাশি সবুজ অবকাঠামো ও সবুজ অর্থনীতির উন্নয়নে ঢাকা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বর্ধিত সম্পদ, ঋণ এবং আমানতের প্রবৃদ্ধি ছাড়াও, ঢাকা ব্যাংক সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালনে অগ্রণী ভূমিকা রেখেছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat