×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৬৬৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও  নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
আজ দুপুর দুপুর ১ টার পর টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে মেয়র পুস্পার্ঘ অর্পণ করে এই  শ্রদ্ধা নিবেদন করেন।  পরে তিনি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে ১ মিনিট নিরবে দাড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫’র ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ  দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এম পি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দ, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat