×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৭৬৬৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে শনিবার মহাসড়কের পাশে একটি নির্মাণ কাজের স্থানে ভূমিধসের পর পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় অপর নয়জন এখনও নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার একথা জানায়।
উফেংয়ের তুজিয়া স্বায়ত্তশাসিত কাউন্টির ইউশান গ্রামে শনিবার বিকেল ৪ টার দিকে নির্মাণস্থানে ৫ লাখ ঘন মিটারেরও বেশি আয়তনের এই ভূমিধসটি হয়। খবর সিনহুয়া’র।
রোববার সকাল ৮টা পর্যন্ত কাউন্টির সর্বশেষ বিবৃতি অনুসারে, মোট পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য চার মাত্রার জরুরী প্রতিক্রিয়া জারি করেছে এবং জরুরী ব্যবস্থাপনা পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কর্মী দল পাঠিয়েছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নির্দেশনা ও সহায়তা প্রদানে আহ্বান জানানো হয়েছে, গৌণ দুর্যোগ প্রতিরোধ এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে আহতদের চিকিৎসা ও হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
মন্ত্রণালয় বলেছে, কারণ সনাক্তকরণ, ঝুঁকি পর্যবেক্ষণ, তদন্ত জোরদার এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রণালয় জাতীয় ফায়ার রেসকিউ ফোর্সের ১৩৯ জন সদস্য ও ৩২টি যানবাহনের পাশাপাশি জাতীয় সুরক্ষা উৎপাদন জরুরী উদ্ধারকারী দলকে, পেশাগত সরঞ্জামসহ উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat