×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৮৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসছে ভারতীয় সুপারস্টার রজনীকান্তের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জেলার’। ইতিমধ্যেই এর গানের প্রমো মুক্তি পেয়েছে। সেখানে রজনীকান্তের সঙ্গে ‘কাভালা’ গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সেখানে তামান্নার লাস্যময়ী নাচের ভঙ্গিতে কুপোকাত নেটদুনিয়া। শুধু তাই নয় তামান্নার নাচে শাকিরার সঙ্গে মিলও খুঁজছেন নেটিজেনরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কাভালা’ গানে ঠুমকো লাগিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। গানে কালারফুল থাই স্লিট স্কার্ট পরে নাচতে অভিনেত্রীকে দেখে প্রশংসায় ভাসছে ভক্তরা। অনেকে তামান্নার গানের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ জুড়ে পোস্ট করেন। টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার করে অনুরাগী লিখেছেন, ‘ভারতীয় শাকিরা অসাধারণ ।
সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রীও। ওই ভিডিও টুইট করে তামান্না লিখেছেন, ‘মানতে হবে খুব ভালো সিঙ্ক করা। 
এদিকে অনেকে একফ্রেমে তামান্না এবং রজনীকান্তকে দেখে বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন। সমালোচকরা রজনীকান্তকে বয়স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। টুইটে এক ব্যক্তি জানিয়েছেন, অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করা উচিত। অনেকেই আবার কটাক্ষ করেছেন তামন্নার সঙ্গে তাঁর চল্লিশ বছরের ফারাক নিয়ে।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ সিনেমায় অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১০ অগস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat