×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৬১৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয়েছে আরো ১৯ জন।সোমবার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।
 নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেছেন, নিখোঁজ ১৯ জনের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat