×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৬৭৯১১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়ায় আজ  ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে যাওয়ার সময় এর চালক হৃদরোগে আক্রান্ত হয় মারা যান। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড গতিতে আঘাত করে। এতে আনন্দ পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দিলে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান,  বেলা এগারোটায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্ত¡না মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। চারজন আহত হন বলে শুনেছি। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।  
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান,  ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে চাষাড়া দিয়ে যানবাহন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিলো।
সদর থানার ওসি আনিচুর রহমান জানান,  দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat