×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৪২১২ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ এর বদলিজনিত কারণে নওগাঁ জেলা সাংবাদিকেরা  বিদায় সংবর্ধনা দিয়েছেন। সোমবার (২৪ জুলাই) সকাল সকাল ১১  টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিভিশন, প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশন,মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা ও বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁর উদ্যোগে  মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে  এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত  হয়। 
এসময় অনুষ্ঠানে সোহেল রানা উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার নওগাঁয়,ইখতেখারুল ইসলাম শামীম ও টেলিভিশন, প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদ রাশেদুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাবের  সভাপতি মাহবুব আলম রানা সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসন খালিদ মেহেদী হাসান অত্যন্ত সত এবং ভালো মনের একজন মানুষ। তার অমায়িক ব্যবহার ও  মিষ্টি কথা আমাদের মুগ্ধ করেছে। নওগাঁ জেলায় তার অবদানের কথা জেলা বাসী সারাজীবন মনে রাখবে। তিনি যেখানেই যাক সেখানকার মানুষের ভালোবাসো ও সহযোগিতা নিয়ে যেনো সেই জেলার উন্নয়নে কাজ করতে পারে। এসময় বক্তারা আরো বলেন তিনি যেখানেই থাক তার জন্য  নওগাঁ বাসীর দোয়া ও ভালোবাসা সব সময় থাকবে। তার আগামী দিন গুলো যেনো ভালো হয় সেই প্রত্যাশা ও করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat