×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৭৭১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ অবিলম্বে জামালপুরের বকসিগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
নেতৃবৃন্দ বলেন, হত্যাকান্ডে অংশগ্রহণকারী ২৩ আসামীর মাত্র ৫ জন আটক হয়েছে। বাকীদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের অনীহা সাংবাদিক সমাজকে বিস্মিত করেছে। এছাড়া এ হত্যাকান্ডের মদদদাতাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।
আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বিএফইউজে ও ডিইউজে'র সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। 
বিএফইউজে'র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজে'র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, মানিক লাল ঘোষ, খায়রুল আলম এবং নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত। 
বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক দ্রুত বিচার আদালতে নাদিম হত্যার বিচার সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত আসামীরাই শুধু অপরাধী নয়। যার বা যাদের নির্দেশে তারা নাদিমকে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি। 
তিনি চলতি মাসের মধ্যে দেশের সকল সাংবাদিক সংগঠনকে নাদিম হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করার আহবান জানান।
নেতৃবৃন্দ পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় নাদিমের মেয়ে তার পিতা হত্যার পূর্বাপর ঘটনাবলী মন্ত্রীর নিকট ব্যাখ্যা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat