×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৬৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডে আর নেপোটিজম যেন এক সুতোয় বাঁধা। বাবা-মা দু’জনেরই পেশা অভিনয়। আবার বাবা এবং মায়ের পরিবারের অধিকাংশ সদস্য অভিনয় পেশার সঙ্গেই যুক্ত। আর তাই তাদের ছেলে-মেয়েরাও যে এ পেশাতে আসবে সেটাই স্বাভাবিক। পরিচালক মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে আলিয়া ভাট। বলিউডের সঙ্গে সংযোগ সেই ছোট থেকেই।
২০২২-এর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের দুই মাসের মধ্যেই মা হওয়ার খবর দেন আলিয়া। এরপর নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সন্তান জন্ম দেওয়ার কিছু দিনের মধ্যেই কাজে ফেরেন আলিয়া।
বিয়ের পর তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছেন বলা যায়। গত বছরে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোতে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন, যা আগে তেমনভাবে দেখা যায়নি। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ থেকে শুরু করে আরআরআর, ‘ব্রহ্মাস্ত্র’, এমনকি নেটফ্লিক্সের ‘ডার্লিংস’ প্রতিটি ছবিতেই নিজেকে নানা ফরম্যাটে পর্দায় তুলে ধরেছেন। মজার ব্যাপার হলো, প্রতিটিতেই নিজেকে সফল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ সময়ে বলিউডের কাঙ্ক্ষিত অভিনেত্রীদের মধ্যে তার অবস্থান নিঃসন্দেহে শীর্ষে বলা চলে। রনবীর কাপুরের সঙ্গে বিয়ে এবং সন্তানের মা হওয়ার পরও তার প্রতি দর্শকদের উন্মাদনা, আগ্রহ কৌতূহলে ভাটা পড়েনি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে আলিয়ার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যে ছবির কাজ তিনি সন্তানের মা হওয়ার আগে শুরু করেছিলেন। তবে বাস্তবতা হলো, প্রেম, বিয়ে এবং মা হওয়ার পরও আরিয়ার ক্যারিয়ার বেশ জমজমাটই আছে।
বেশ কয়েক বছর আগে ‘গাললি বয়’ ছবিতে রনবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আলিয়া। অনেক দিন পর আবার তার সঙ্গে অভিনয় করেছেন নতুন এ ছবিতে। বলিউডের এক ঝাঁক সিনিয়র অভিনেতা অভিনেত্রীর মেলা বসেছে এ ছবিতে। যারা এক সময় রাজত্ব করেছেন গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। তাদের পাশে আলিয়া-রনবীর জুটি বিশেষ চমক হিসেবে থাকছে। এ ছবিতে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি টাকা। জানা গেছে, এখন আলিয়ার হাতে বেশ কিছু আলোচিত প্রজেক্ট রয়েছে।
ফারহান আখতারের বহুল আলোচিত প্রজেক্ট ‘জি লে জারা’ য় ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আলিয়ার অভিনয়ের কথা চাউর হলে বলিউডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। কিন্তু আলিয়ার প্রেগন্যান্সি তখন ছবিটির নির্মাণ কাজ থামিয়ে দেয়। করন সঞ্জয় লীলা বানসালির বহুল চর্চিত প্রজেক্ট ‘ইনশাআল্লাহ’য় আলিয়ার কাজ করাটা নিশ্চিত হলেও সালমান খান ছবিটি করতে রাজি না হওয়ায় পরে হৃত্তিক রোশনকে নেওয়া হয়েছে আলিয়ার বিপরীতে। পরিচালক বানসালির আরও একটি ছবি ‘বৈজু বাওয়া’য় তার কাজ করার কথা রয়েছে। সব মিলিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আগামী কয়েক বছর আলিয়া ব্যস্ত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat