×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৬৮৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালি নৌবাহিনীর জাহাজ ‘আইটিএস মরোসিনি’ চার দিনের শুভেচ্ছা সফরে আজ চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েস জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত ব্যান্ড দল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে। 
জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ইতালি দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফররত জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেটিকে স্বাগত জানায়।
জাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার জিওভানি মন্নোর নেতৃত্বে মোট ১৩০ জন কর্মকর্তা ও নাবিক এই শুভেচ্ছা সফরে অংশ নিচ্ছেন। জাহাজের কমান্ডিং অফিসার এখানে অবস্থানকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে ২রা আগস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat