×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭৮৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শীর্ষস্থানীয় ইসলামিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে একশ’রও বেশি। 
কর্মকর্তারা এই কথা জানান।
রোববার দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারের শরিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের রাজনৈতিক দলের সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এই সময়ে সম্মেলনে শত শত সমর্থক উপস্থিত ছিল।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশ’রও বেশি লোক।
তিনি জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সম্মেলনের মূল মঞ্চের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটায়। 
দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলার সময়ে তাঁবুতে প্রায় চারশ’ লোক ছিল।
বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 
কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববারের এই হামলার নিন্দা করেছেন। তিনি হতাহতদের প্রতি শোক ও সমবেদনা এবং দায়ীদের বিচারের অঙ্গীকার করেছেন।
জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এই ঘটনার তদন্তের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।
বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।
এদিকে এখনও হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা সম্প্রতি জেইউআই-এফের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat