×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৯০০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উত্তরাঞ্চলে পুনরায় যাতে আর মঙ্গা বা দুর্ভিক্ষ ফিরে না আসে তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
রংপুর জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় মহাসমাবেশে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকা রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষেন আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন।
আজ বিকেলে রংপুর সার্কিট হাউজে বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধাসমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে আর যাতে মঙ্গা ফিরে না আসে সে জন্য কাজ করুন।’
জনগণ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে জন্য তিনি সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী ধারনা তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ  দেন।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় রংপুর অঞ্চলকে মঙ্গা পিড়ীত এলাকা হিসেবে বিবেচনা করা হতো।
তিনি বলেন, ‘তবে গত সাড়ে  ১৪ বছরে সরকারের প্রচেষ্টায় রংপুর অঞ্চলে আর কখনো মঙ্গা দেখা যায়নি। পুনরায় মঙ্গা ফিরে না আসার ব্যবস্থা আমরা করতে পেরেছি।
প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে নীতি, পরিকল্পনা, অর্থ এবং  অন্যান্য প্রয়োজনীয় সব কিছু দিতে পারি। তবে, তৃণমূলে থেকে  আপনাদেরকেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। সুতরাং, সব কিছু আপনাদেরই হাতে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat