×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি  চলছে। শোকের মাসের প্রথম দিনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন নেতা-কর্মীরা । এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আগামী ৫ আগষ্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে । ৮ আগস্ট বিকেল ৫টায় কোটালীপাড়া উপজেলা আওয়াামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ রাখা হবে ।
বিকেলে আলোচনা সভা, মিলাদ, দুস্থদের মাঝে খাবার বিতরণ,  মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়েছে।
১৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১১ টায় দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
২১ আগস্ট  বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দেশে এনে বিচার কার্যকর করার দাবিত সমাবেশ ও মানববন্ধন
উপজেলা আওয়ামীলীগ   কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বেলা ১১ টায় এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে ।
২৪ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে  ।
এছাড়া ও ২৭ আগস্ট বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ  ।
৩১ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংলগ্ন বেদীতে  মোমবাতি  প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের কোটালঅপাড়া উপজেলা আওেয়ামী লীগের গৃহীত  কর্মসূি চ সম্পন্ন হবে ।
কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ (বুলবুল)  এ তথ্য জানিয়েছেন।
ওই আওয়ামী লীগ নেতা বলেন, শোকের মাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠন ঘোষিত কর্মসূচি নিজ নিজ ব্যানারে পালন করার জন্য উপজেলা আওযয়ামী লীগের সভাপতি  ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক  আয়নাল হোসেন শেখ  বলেছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat