×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৯৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার সব সময় দেশের ১৭ কোটি মানুষের পাশে আছে।
প্রতিমন্ত্রী পলক আজ শুক্রবার সকাল নয়টায় নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী পলক বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি প্রদান করেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিণত হতো।  
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিগত ১৫ বছরে দেশের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি দেশের নয় লক্ষ অসহায় পরিবারের জন্যে জমিসহ বাড়ি তৈরী করে দিয়েছেন। প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়াকে একটি মানবিক জনপদ হিসেবে তৈরী করা হচ্ছে। হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টিটিসি নির্মাণসহ আধুনিক প্রযুক্তির সকল সুবিধা  এ জনপদে নিশ্চিত করা হচ্ছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ভিশন সেন্টারের মাধ্যমে এলাকার মানুষ চোখের উন্নত চিকিৎসা পাচ্ছেন। শহর রক্ষা বাঁধ নির্মাণ, সাড়ে তিনশ’ কিলোমিটার করে খাল খনন ও পাকা রাস্তা নির্মাণের মাধ্যমে সিংড়া এখন সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে পাঁচ হাজার রোগী নিবন্ধন করে ১৪ জন চক্ষু চিকিৎসকের সেবা গ্রহণ  করছেন। ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আহমেদ তাহের হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat