×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৯০৬৫২০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দেশ এখন বিশ্বের রোল মডেল। শতশত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সারাবিশ্ব। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। 
আজ শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগে এইসব কথা বলেন তিনি। 
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার কুমিল্লা জেলা। এই জেলায় এগারোটি সংসদীয় আসন রয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি আসনেই আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে। শোকের মাস আগস্ট, এই শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 
জনসংযোগ ও মিলাদে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ-জালাল, ভিপি সালাউদ্দিন রিপন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, দাউদকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক শাহজান খন্দকার, দাউদকান্দি উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat